সংগঠন সংবাদ


জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত

গত ৯ জানুয়ারি, শুক্রবার সকাল দশটায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভা শিশুকল্যান পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা: মাখদুমা নারগিস রত্না। রিপোর্ট পেস করেন সাধারণ সম্পাদক প্রণয় সাহা, শোকপ্রস্তাব পাঠ করেন সম্পাদকমন্ডলীর সদস্য শামিম আহমেদ। সহ- সাধারণ সম্পাদক সুনীল সরকার সভা পরিচালনা করেন । আলোচনা করেন কেন্দ্রীয় সভাপতি- মন্ডলীর সদস্য আলতাফ হোসেন, হান্নান চৌধুরী,অধ্যাপক শরীফ আহমেদ, সফিকুর রহমান সহিদ, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, প্রকৌশলী অমল নাগ,রাজেন্দ্র দেব মন্টু, হাফিজুর রহমান মিন্টু, শিল্পী রহমান, আব্দুল মান্নান , অনিকেত আচায্য’, সুজন মজুমদার, আজহার আলী, নন্দ সাহা, নেপাল মজুমদার, উত্তম দত্ত, শিল্পী সাহা, ধীরেন হালদার , আফতাব হোসেন কাজল, শাহাদাত হোসেন নিপু, আশরাফ খোকন, এলাহি ফারুক, সামিনা জাহান, সাইফ শোভন, রফিকুজ্জামান নয়ন, এ, আদেল, , সুস্মিত আহমেদ সহ আরো অনেকে। বেলা ২.৩০ মিনিটে শুরু হয় খেলাঘর জাতীয় পরিষদ সভা। সংশ্লিষ্ট সকল খেলাঘর সংগঠকদের শিশুদের সৃজনশীল কাজের সাথে যুক্ত করে খেলাঘর আসরের কাজের পরিসর বৃদ্ধি করার উপর গুরুত্ব দেয়া হয়।সভায় সাংগঠনিক পরিকল্পনা নেয়া হয়।


এছাড়া শিশুকিশোরদের মাঝে সাহিত্য – সাংস্কৃতিক ও সৃজনশীল বিজ্ঞান বিষয়ে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়।

 খেলাঘরের শিশু-কিশোর বন্ধুরা দেয়াল পত্রিকা বানাতে ব্যস্ত। সারা দেশের শিশুদের দেয়াল পত্রিকা বানিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়ার আহ্বান জানান যাচ্ছে। ৭ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার সারাদেশব্যপী এ আয়োজন করবে জেলা, মহানগরী, আন্চলিক বা শাখা কমিটি। সকল পর্যায়ের জাতীয় পরিষদ সদস্যদের শিশুদের দিয়ে দেয়াল পত্রিকা বানানোর ব্যাপারে সহায়তা দেয়ার বিণিত অনুরোধ জানানো যাচ্ছে। এ সিদ্ধান্ত খেলাঘর কেন্দ্রীয় ও জাতীয় পরিষদের। শিশুকিশোর ও -কিশোরীদের সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করতে সকল পর্যায়ের খেলাঘর সংগঠকবৃন্দ অঙ্গীকারবদ্ধ। মনে রাখা প্রয়োজন আগামী ৭ ফেব্রুয়ারী ২৬ শনিবার সারাদেশব্যাপী খেলাঘর দেয়াল পত্রিকা প্রকাশনা ও প্রদর্শনী ।

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে বিশেষ সাহিত্যবাসর ও পাঠচক্র

১৫ই নভেম্বর ২০২৫ শনিবার  বিকেলে কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে বিশেষ সাহিত্যবাসর ও পাঠচক্র এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিউ ইস্কাটন খেলাঘর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যবাসরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান কবি কায়জার এ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি এর পরিচালক কবি তপন বাগচি, ড. শাহাদাৎ হোসেন নিপু, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত দে। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমন্ডলির সদস্য হান্নান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, নসরু কামাল খান, সদস্য অর্ফিয়াস চৌধুরী, সাহানা আখতার লাকি, শিল্পী সাহা, সামিনা জাহান, জাতীয় পরিষদ সদস্য মো: আদেল, সাইফ শোভন প্রমুখ। এছাড়াও শ্যামল ছায়া ও ভাবুক খেলাঘর আসরের ভাই-বোনেরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শিশুদের মধ্য পুরস্কার প্রদান করেন কবি কাইজার এ চৌধুরী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাংবাদিক অশোকেশ রায়। সব শেষে এবি ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান কবি কায়জার এ চৌধুরীর জন্মদিন উপলক্ষে খেলাঘর আসরের ভাই-বোনদের নিয়ে কেক কেটে আনন্দ প্রকাশ করা হয়।

অসুস্থ ভাষাসৈনিক আহমদ রফিকের বাসায় খেলাঘর।

২৫ আগস্ট, ২০২৫ সোমবার সকালে কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা.  মাখদুমা নার্গিস রত্না খেলাঘরের শিশু-কিশোর ভাইবোন ও সংগঠকদের নিয়ে একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ভাষাসৈনিক আহমদ রফিকের বাসায় তাকে দেখতে যান এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় ডা. রত্না বলেন,  শিশুরা আপনাকে দেখতে এসেছে, ওরা যেন ভালো মানুষ হতে পারে এবং আপনার  মত দেশপ্রেমিক ও গুণী হয়ে গড়ে উঠতে পারে। আহমদ রফিক আবেগ আপ্লূত হয়ে শিশুদের মাথায় হাত রেখে বলেন, তোমরা খেলাঘর করবে। অবশ্যই ভালো মানুষ হয়ে বড় হবে।

ডা. রত্না শিশুদের সাথে নিয়ে আহমদ রফিকের হাতে ফুলের তোরা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। সাথে পথ্য খাবারের জন্য কিছু অর্থ প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সদস্য সামিনা জাহান, জাতীয় পরিষদ সদস্য সাইফ শোভন, এ,আদেল প্রমুখ।

রবীন্দ্র – নজরুল – সুকান্ত জয়ন্তী পালন

কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু-কিশোর ভাইবোন ও সংগঠকবৃন্দ আনন্দঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র – নজরুল – সুকান্ত জয়ন্তী পালন করলো আলোচনা   আবৃত্তি , নৃত্য, ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে। আগুনের পরশমণি ছোয়াও  প্রাণে গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শিশুরা সম্মানিত অতিথিদের লালস্কাফ’ পরিয়ে বরণ করে নেয়।  সভাপতিত্ত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা: মাখদুমা নারগিস রত্না। সূচনা বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক প্রণয় সাহা।  বক্তব্য রাখেন, সম্মানিত  প্রধান অতিথি বিশিষ্ট লেখক, কবি সাহিত্যিক, এ বি ব্যাংকের চেয়ারম্যান  কাইজার চৌধুরী।,

বক্তব্য রাখেন সভাপতি- মন্ডলীর সম্মানিত সদস্য,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত  অধ্যাপক নিরঞ্জন  অধিকারী,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক কাজল বন্দোপাধ্যায়,বাংলা একাডেমির পরিচালক ও খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ডক্টর শাহাদাত হোসেন নিপু, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য  প্রকৌশলী অমল নাগ। শিশু-কিশোরদের আবৃত্তি,  নৃত্য ও সংগীত পরিবেশনের পর সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক বিভাগের সম্পাদক অনিকেত আচায’,  কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পী সাহা, আবৃত্তি করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক গোবিন্দ বাগচি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সামিনা জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক অনিকেত আচায’,  অনুষ্ঠানটির নান্দনিক সাজসজ্জা করেন সম্পাদক  গোবিন্দ বাগচি  সহায়তা করেন   সভাপতিমন্ডলীর সদস্য হান্নান চৌধুরী সম্পাদক প্রবীর সাহা,  খেলাঘর জাতীয় পরিষদ সদস্য  অরফিয়াস ইকবাল, এ, আদেল ও ফারুক ভাই।

বিগত ২৯মার্চ ২০২৫ শনিবার। ঢাকার মান্ডায় অবস্থিত শ্যামল ছায়া খেলাঘর আসরে উৎসব মুখর পরিবেশে ১০৯জন সুবিধা বঞ্চিত শিশু-কিশোরের মাঝে ঈদের পোশাক ও তাদের পরিবারের জন্য ঈদের রান্নার উপকরণ এবং ইফতার  বিতরণ করা হয়। নিয়মিত আয়োজনের ১৬তম বর্ষের এই প্রয়াসে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রনয় সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি মন্ডলির সদস্য বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, মো: আব্দুল হান্নান।আসর কমিটির সদস্য সাংবাদিক তানভীর রাজা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামল ছায়ার সাধারণ সম্পাদক সামিনা জাহান। শ্যামল ছায়ার সভাপতি আদেলি জাহা সোহানা জানান বিগত ২০১০ সাল থেকে আমরা নিয়মিত এই আয়োজন করে আসছি।এমনকি ২০২০ সালে করোনা কালীন লকডাউনের সময়ের ঈদেও আমরা এই আয়োজন অব্যাহত রেখেছিলাম।  বিগত ১৬ বছর ধরে নানাবিধ সংকটের মাঝেও নিয়মিত  এই আয়োজনের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ করার সুযোগ করে দিতে পেরে এবং তাদের ছোট্ট মনকে  খুশীর রঙ এ রাঙিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত। শ্যামল ছায়ার  এই প্রয়াস আগামীতেও আব্যাহত থাকবে।

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

গাজার আকাশে শান্তির পায়রা উড়তে দাও, যুদ্ধ নয় শান্তি চাই। বারুদের গন্ধ নয়, ফুলের সুবাস চাই- এই প্রতিপাদ্য নিয়ে খেলাঘর ঢাকা মহানগরী কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, টি এস সি সোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে।  খেলাঘর ঢাকা মহানগরী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ এর সভাপতিত্বে কর্মসূচির শুভ উদবোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা.  মাখদুমা নার্গিস রত্না। বক্তব্য রাখেন  খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
কথা, গান, কবিতা, নাচ, মূকাভিনয় ইত্যাদি সমম্বয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ গ্রহণ করে ঢাকা মহানগরীর শাখা আসরের ভাই-বোনেরা। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আরফিয়াস চৌধুরী, সুবর্ণা আফরিন, মূকাভিনয় করেন জাতীয় পরিষদ সদস্য সাইফ শোভন, সঙ্গীত পরিবেশন করেন অশোক বালা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সামিনা জাহান ও জাতীয় পরিষদ সদস্য আদেল।

খেলাঘর জাতীয় সন্মেলন ২৪’ স্থগিত

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায়  খেলাঘর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর এক সভা  খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা:মাখদুমা নারগিস রত্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা করেন  সভাপতি মন্ডলীর সম্মানিত সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, জনাব কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান সহিদ,  হান্নান চৌধুরী ,    অধ্যাপক শরিফ আহমেদ  সম্পাদক মন্ডলীর সদস্য নসরু কামাল, হাফিজুর রহমান মিন্টু,  সামিম আহমেদ , সুজন মজুমদার।সভায়  সাংগঠনিক কাজের রিপোর্ট  ও করনীয় প্রস্তাব উপস্থাপন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা।  সমকালীন সামাজিক রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিক  প্রস্তুতি না থাকায় ২৫ অক্টোবর  অনুষ্ঠিতব্য খেলাঘর জাতীয় সম্মেলন ‘২৪ স্থগিত    রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আগামী ২৫ অক্টোবর  খেলাঘর জাতীয় পরিষদ সভায়  জাতীয় সম্মেলন ‘২৪  করা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা  হবে। আগামী  ৫ অক্টোবর  বিশ্বশিশু দিবস উপলক্ষে  সারাদেশে একযোগে শিশু অধিকার  বাস্তবায়নের দাবি  নিয়ে  মানববন্ধন  করা হবে।  কেন্দ্রীয় আয়োজন হবে একইদিন  সকাল  ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। সারাদেশে শিশু  কিশোর ভাইবোনদের মাঝে  সাংস্কৃতিক ও  সৃস্টিশীল শিল্প- সাহিত্য চচা’ অব্যাহত  রাখার সিদ্ধান্ত  হয়েছে।

১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ

চেয়ারম্যান : বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাখদুমা নার্গিস রত্না

কোচেয়ারম্যান :

অধ্যাপক নিরঞ্জন অধিকারী

         আব্দুল মতিন ভূইয়া

        শ্যামল দত্ত

          শমি কায়সার

যুগ্ম আহবায়ক : মোঃ হান্নান চৌধুরী

         : নাজমুল আহসান অপু

         : সুনীল কুমার সরকার মিন্টু

সদস্য : কামাল চৌধুরী  

সদস্য : অধ্যাপক ডাঃ একিউএম সিরাজুল ইসলাম 

সদস্য : অধ্যাপক নৃপেন্দ্র কুমার চক্রবর্তী 

সদস্য : মাখন লাল দাশ   

সদস্য : ফকির মতিন

সদস্য : নূরুর রহমান সেলিম  

সদস্য : আলতাফ মাহমুদ 

সদস্য : চিত্তরঞ্জন শীল 

সদস্য : অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু 

সদস্য : অধ্যক্ষ শরীফ আহমেদ 

সদস্য : বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ

সদস্য : হাসান তারেক 

সদস্য : এম নাসিরুল হক 

সদস্য : ডাঃ আবু সাইদ 

সদস্য : ওসমান গণি 

সদস্য : প্রবীর সাহা 

সদস্য : নসরু কামাল খান 

সদস্য : রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু 

সদস্য : অশোকেশ রায় 

সদস্য : হাফিজুর রহমান মিন্টু 

সদস্য : গোবিন্দ বাগচী 

সদস্য : আব্দুল মান্নান 

সদস্য : অনিকেত আচার্য্য 

সদস্য : শামীম আহমেদ 

সদস্য : রাজন ভট্টাচার্য 

সদস্য : আসমা আব্বাসী ঊর্মি 

সদস্য : কোহিনুর রহমান শিল্পী 

সদস্য : সুজন মজুমদার  

সদস্য : মামুন মোরশেদ 

সদস্য : প্রকৌশলী অমল নাগ

সদস্য : সিতি সালমা খান

সদস্য : কিরিটী রঞ্জন বিশ্বাস 

সদস্য : ডঃ শাহাদাত হোসেন নিপু 

সদস্য : আব্দুল আউয়াল নিনাদ 

সদস্য : আফতাব হোসেন কাজল

সদস্য : নাদিয়া রহমান মেঘলা  

সদস্য : দিলীপ দাশ

সদস্য : আশীষ সেন 

সদস্য : ধীরেন হালদার 

সদস্য : নেপাল কৃষ্ণ মজুমদার 

সদস্য : হাফেজ আহমেদ 

সদস্য : সুব্রত রায় 

সদস্য : তবিবুর রহমান 

সদস্য : রূপক চৌধুরী 

সদস্য : নীহার রঞ্জন সরকার 

সদস্য : তারিকুজ্জামান হিমু 

সদস্য : ডাঃ দেলোয়ার হোসেন দীপু

সদস্য : বিমান চন্দ্র বিশ্বাস 

সদস্য   : রেজাউল করিম 

সদস্য : ফিরোজ আলম 

সদস্য : আশীষ সাহা 

সদস্য : মুশফিক আরিফ 

সদস্য : রাকিবা খান লুবা  

সদস্য : গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন 

সদস্য : শাহীন আলম 

সদস্য : এম মাহমুদুল হাসান 

সদস্য : সীমা রানী ঘোষ 

সদস্য : সামিনা জাহান 

সদস্য : শামিম শিকদার 

সদস্য : রফিকউল­াহ শিকদার 

সদস্য : অধ্যাপক জগদীশ চন্দ্র মালো 

সদস্য : সত্যজিত দাশ ধ্র  

সদস্য : মীর সানোয়ার আলী 

সদস্য : এড. আবুল কালাম আকাশ 

সদস্য : ইকবাল চৌধুরী অর্ফিয়াস 

সদস্য : আশরাফ আলী খোকন 

সদস্য : সুবর্ণা আরফিন 

সদস্য : আতিকুর রহমান মিরাজ 

সদস্য : আব্দুল খালেক শিকদার 

সদস্য : নাদিম আহমেদ 

সদস্য : দীপক আইচ 

সদস্য : ফেরদৌসী সুলতানা ঝর্ণা

সদস্য   : এডভোকেট কবিরুল ইসলাম (ঢাকা)

সদস্য : অধ্যাপক শীলা দাশগুপ্তা (চট্টগ্রাম)

সদস্য   : শিল্পী সাহা  (ঢাকা)

সদস্য : জোবায়ের স্বপন (ফরিদপুর)

সদস্য : আমিনুল হক বাবুল (জয়পুরহাট)

সদস্য : নাসির খান (পিরোজপুর)

সদস্য : নন্দ সাহা  (শেরপুর)

সদস্য : লিটন দেব (রাঙামাটি)

সদস্য : আবু বকর সিদ্দিক (ঝালকাঠি)

সদস্য : প্রকৌশলী সুমন এস এম চৌধুরী (গাজীপুর )

সদস্য : আফরোজা বিনতে  আজিজ গ্লোরী (নীলফামারী)

সদস্য : প্রিয়ঙ্কা রায় (দিনাজপুর)

সদস্য : এলাহী ফারুক (রংপুর)

সদস্য : মানিক ঠাকুর বাপ্পা (খুলনা)

সদস্য : রতন কৃষ্ণ পাল (নোয়াখালী)

সদস্য : ইউসূফ সোহেল (চট্টগ্রাম)

সদস্য : শঙ্করী দাশ (ময়মনসিংহ)

সদস্য : কাজী মোখলেসুর রহমান বাটা (গাজীপুর)

সদস্য : প্রদীপ দেবনাথ (গাজীপুর)

সদস্য : আলেয়া হক ( ফরিদপুর)

সদস্য : রফিকুজ্জামান নয়ন (ঢাকা)

বিভিন্ন উপ পরিষদ

অর্থ উপ পরিষদ

চেয়ারম্যান : কামাল চৌধুরী

কোচেয়ারম্যান     : ডাঃ কিউ এম সিরাজুল ইসলাম

কোচেয়ারম্যান : শমী কায়সার 

আহবায়ক : নসরু কামাল খান 

সদস্য : প্রণয় সাহা

সদস্য : শ্যামল দত্ত

সদস্য : ডাঃ আবু সাইদ

সদস্য : প্রকৌশলী অমল নাগ

সদস্য : সিতি সালমা খান

সদস্য : মোঃ হান্নান চৌধুরী

সদস্য : নাজমুল আহসান অপু

সদস্য : সুনীল কুমার সরকার মিন্টু

সদস্য : প্রবীর সাহা

সদস্য : আব্দুল মান্নান

দপ্তর উপ পরিষদ

চেয়ারম্যান : আলতাফ মাহমুদ

কোচেয়ারম্যান : চিত্তরঞ্জন শীল

কোচেয়ারম্যান : হান্নান চৌধুরী

আহবায়ক : আসমা আব্বাসী ঊর্মি

যুগ্ম আহবায়ক : সাইফ শোভন

সদস্য : ইকবাল চৌধুরী অর্ফিয়াস 

সদস্য : নাদিম আহমেদ 

সদস্য : মাহমুদা খাতুন 

সদস্য : জসিম উদ্দিন 

সদস্য : মোঃ শহিদুল ইসলাম শান্ত 

সদস্য : প্রকৌশলী তাহসিনুর রহমান তাছিন

সদস্য : ফেরদৌসী সুলতানা ঝর্ণা

সদস্য : তপন দাশগুপ্ত

শিশু সমাবেশ ও শোভাযাত্রা উপ পরিষদ

চেয়ারম্যান    :বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ 

কোচেয়ারম্যান       :  এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু

আহবায়ক           : আব্দুল মান্নান 

যুগ্ম আহবায়ক   : রফিকুজ্জামান নয়ন 

সদস্য : কোহিনুর রহমান শিল্পী

সদস্য  : শামীম শিকদার

সদস্য : সুব্রত রায়

সদস্য : ফেরদৌসী রহমান লাকী

সদস্য : সামিনা জাহান

সদস্য : শাহানা ফেরদৌসী লাকী

সদস্য : আনিসুর রহমান শেখ

সাংগঠনিক উপ পরিষদ

চেয়ারম্যান :               : মামুন মোরশেদ

কোচেয়ারম্যান : নৃপেন্দ্র কুমার চক্রবর্তী 

আহবায়ক : প্রবীর সাহা

সদস্য         : অধ্যাপক নিরঞ্জন অধিকারী

সদস্য : প্রণয় সাহা

সদস্য                  : নূরুর রহমান সেলিম

সদস্য : আলতাফ মাহমুদ

সদস্য                  : চিত্তরঞ্জন শীল

সদস্য                  : নাজমুল আহসান অপু

সদস্য         : হাসান তারেক

সদস্য : হান্নান চৌধুরী

সদস্য : সুনীল কুমার সরকার

সদস্য : নসরু কামাল খান

সদস্য         : তবিবুর রহমান

বাসস্থান, পানি ও বিদ্যুৎ  উপ পরিষদ

চেয়ারম্যান         : আব্দুল মতিন ভূইয়া

কোচেয়ারম্যান : প্রকৌশলী অমল নাগ

আহবায়ক         : হাফিজুর রহমান মিন্টু 

যুগ্ম আহবায়ক : সামিনা জাহান 

সদস্য : বিমান চন্দ্র বিশ্বাস

সদস্য : এড.মিজানুর রহমান পারভেজ 

সদস্য : জাহাঙ্গীর হোসেন

সদস্য : আজাহার আলী 

সদস্য : তাপস চক্রবর্তী

সদস্য : স্বপন ঘোষ

সদস্য                 : মনিরুজ্জামান নশা

সদস্য                 : ইসমাইল হোসে 

সদস্য         : শাহরিয়া তামান্না 

শৃঙ্খলা ও নিরাপত্তা উপ পরিষদ

চেয়ারম্যান         : নূরুর রহমান সেলিম

কোচেয়ারম্যান : ফকির মতিন

আহবায়ক         : শামীম শিকদার

যুগ্ম আহবায়ক : মুশফিক আরিফ

সদস্য : দীলিপ দাশ 

সদস্য : জোবায়ের স্বপন

সদস্য : অরবিন্দ ধর

সদস্য : আজাহার আলী 

সদস্য : উত্তম দত্ত

সদস্য : নাসির তালুকদার

সদস্য                  : তরিকুল ইসলাম

অভ্যর্থনা উপ পরিষদ

চেয়ারম্যান : ডাঃ একিউএম সিরাজুল ইসলাম

কোচেয়ারম্যান       : মাখন লাল দাশ

আহবায়ক         : রাজন ভট্টাচার্য

যুগ্ম আহবায়ক       : শাহানা ফেরদৌসী লাকী

সদস্য : জলিলুর রহমান জিতু

সদস্য : এড. অনিমেষ রায়

সদস্য : আব্দুর রহিম মঞ্জিল

সদস্য : সামিনা জাহান

সদস্য : আকতারী জাহান ববি 

সদস্য : শামীম আরা বেগম

সদস্য : হালিমা খাতুন আশা

প্রচার, তথ্য ও গণ মাধ্যম উপ পরিষদ

চেয়ারম্যান     : শ্যামল দত্ত

কোচেয়ারম্যান     : ওসমান গণি

আহবায়ক     : অশোকেশ রায়

যুগ্ম আহবায়ক     : তারিকুজ্জামান হিমু

সদস্য               : অধ্যক্ষ শরীফ আহমেদ

সদস্য               : রাজন ভট্টাচার্য

সদস্য               : ধীরেন হালদার 

সদস্য               : মুশফিক আরিফ

সদস্য               : শাহীন আলম 

সদস্য               : সত্যজিৎ দাশ ধ্র

সদস্য                     : নজরুল ইসলাম রিপন 

সদস্য               : মুজাহিদুল ইসলাম প্রিন্স

সদস্য               : সঞ্জিব ভট্টাচার্য

সদস্য               : বিশ্বজিৎ পাল বাবু

সদস্য               : জুয়েল রহমান

সদস্য               : রুবেল মিয়া

সদস্য               : দেবাশিষ গুহ

প্রকাশনা ও বিজ্ঞাপন উপ পরিষদ

চেয়ারম্যান : অধ্যক্ষ শরীফ আহমেদ

কোচেয়ারম্যান : এম নাসিরুল হক

আহবায়ক : ইকবাল চৌধুরী অর্ফিয়াস

যুগ্ম আহবায়ক : নীহার রঞ্জন সরকার

সদস্য ওসমান গণি

সদস্য কিরীটি রঞ্জন বিশ্বাস

সদস্য আবু হেনা তিমু

সদস্য অশোকেশ রায় 

সদস্য আব্দুল মান্নান

সদস্য গোলাম মোঃ কিবরিয়া লিটন

সদস্য রফিকুজ্জামান নয়ন

সদস্য আশরাফ আলী খোকন

সদস্য রতন কৃষ্ণ পাল

স্বাস্থ্য সেবা ও প্রাথমিক চিকিৎসা উপ পরিষদ

চেয়ারম্যান : ডাঃ আবু সাঈদ

কোচেয়ারম্যান       : ডাঃ এফ এম জাহিদ

আহবায়ক : কোহিনুর রহমান শিল্পী

যুগ্ম আহবায়ক        : ডাঃ দেলোয়ার হোসেন দীপু

সদস্য : ডাঃ মাহজাবিন শাওলী

সদস্য : ডাঃ নিবাস শর্মা

সদস্য : ডাঃ আঞ্জুম ফসীউদ্দিন আহমেদ

সদস্য : ডাঃ মাসুদ মোল­ 

সদস্য : সৈকত রঞ্জন চৌধুরী

সদস্য : শাবানা বানু

সদস্য : তপন মজুমদার

মঞ্চ ও সাজসজ্জা, প্রদর্শনী উপ পরিষদ

চেয়ারম্যান : কিরীটি রঞ্জন বিশ্বাস

কোচেয়ারম্যান : নাদিয়া রহমান মেঘলা

আহবায়ক : গোবিন্দ বাগচী 

যুগ্ম আহবায়ক : ইবনে আউয়াল মোঃ আদেল

সদস্য                  : শামীম আহমেদ

সদস্য : আশরাফ আলী খোকন 

সদস্য : লিটন বৈদ্য

সদস্য                 : পূলক গোস্বামী

সদস্য                 : সেমন্তী রোদসী

সদস্য                 : রুমা রানী ঘোষ

সদস্য                 : আবু রায়হান

সদস্য                 : তানভীর আহমেদ লিমন

সদস্য         : মীর রমজান আলী টুটুল

সদস্য         : মোরশেদুল আলম চৌধুরী

সদস্য                 : আফজাল মোল­ 

সদস্য                 : সৌম্যক সাহা ধ্র

সদস্য         : নবনীতা রায় বর্মন

অনুষ্ঠান বাস্তবায়ন,সংবর্ধনা ও পুরস্কার উপ পরিষদ

চেয়ারম্যান : .শাহাদাত হোসেন নিপু

কোচেয়ারম্যান       : সিতি সালমা খান

আহবায়ক : শামীম আহমেদ

যুগ্ম আহবায়ক        : ফেরদৌসী রহমান লাকি

সদস্য : মুনমুন খান

সদস্য : শিশির মন্ডল

সদস্য : তাপস চক্রবর্তী

সদস্য সৈয়দা রাইসা মাহজাবিন

সদস্য উম্মে কুলসুম জান্নাত

সদস্য শিউলী বেগম

সদস্য সুজয় চক্রবর্তী

সদস্য মারুফ জাহান বিজয়

সদস্য হুমায়ুন কবির হিমু

সাংস্কৃতিক উপ পরিষদ

চেয়ারম্যান                 : অধ্যাপক নিরঞ্জন অধিকারী 

কোচেয়ারম্যান       : হাসান তারেক 

আহবায়ক                 : অনিকেত আচার্য 

যুগ্ম আহবায়ক       : সুবর্ণা আরফিন

যুগ্ম আহবায়ক         : হালিমা খাতুন মৌসুমী

সদস্য         : গোবিন্দ বাগচী  

সদস্য         : শামীম আহমেদ

সদস্য         : বিমান চন্দ্র বিশ্বাস

সদস্য         : রেজাউল করিম

সদস্য         : রাকিবা খান লুবা

সদস্য         : সীমা রানী ঘোষ

সদস্য         : শিল্পী সাহা

সদস্য         : আব্দুল আউয়াল নিনাদ

সদস্য         : শীলা দাশগুপ্ত

সদস্য         : মুক্তা রানী ঠাকুর

সদস্য         : আবু নাইম

সদস্য         : চন্দ্রিমা দেয়া

সদস্য         : রুনাক সুলতানা পারভীন

সদস্য         : আদিবা ভূইয়া

সদস্য         : রুমা সরকার 

সদস্য         : সুদেব বিশ্বাস

সদস্য         : রুবায়েত উল ইসলাম প্রীতম 

সদস্য         : সাফী ইসলাম সুষ্মিত

খাদ্য উপ পরিষদ

চেয়ারম্যান  : রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু 

কোচেয়ারম্যান : আফতাব হোসেন কাজল

আহবায়ক         : সুজন মজুমদার

যুগ্ম আহবায়ক : ফিরোজ আলম 

সদস্য         : মতিউর রহমান 

সদস্য         : সুব্রত রায়

সদস্য         : নন্দ সাহা 

সদস্য         : আতিকুর রহমান মিরাজ 

সদস্য         : মীর সানোয়ার আলী 

সদস্য         : বিদ্যুৎ বৈদ্য 

সদস্য         : আনিসুর রহমান

সদস্য লিটন কৃষ্ণ কর 

সদস্য শ্যাম সুন্দর মন্ডল

সদস্য মাহবুব আলম

সদস্য হায়দার আলম খান

সদস্য মোস্তাফিজুর রহমান রিপন

সদস্য প্রবেশ চন্দ্র সাহা

সদস্য জামিল আকতার

সদস্য রুহুল আমিন বশির 

সদস্য মিনহাজ নবী খান পলাশ

সদস্য জাকারিয়া সোহেল আহমেদ

সদস্য নাজমা ইসলাম স্বপ্ন 

সদস্য : বাসুদেব নাথ

আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী

প্রণয় সাহা

সাধারণ সম্পাদক

খেলাঘর কেন্দ্রীয় কমিটি

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত

আনন্দঘন পরিবেশে খেলাঘর উদযাপন করলো বষ’বরণ অনুষ্ঠান১৪৩১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপাজি’ত স্বাধীনতা প্রাঙ্গনে। কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) ডা:মাখদুমা নারগিস রত্না মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক সমাজ গড়ে তোলার আহবান জানিয়েছেন। বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা বলেন খেলাঘর সংগঠন গ্রামেগণ্জে ছড়িয়ে দিয়ে দেশে বাঙালি সংস্কৃতির জাগরণ সম্ভব হবে। ছড়াকার আখতার হুসেন শিশুদের নিজের সংস্কৃতি ভালবেসে জীবন গড়ার আহ্বান জানালেন। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান সহিদের সভাপতিত্বে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য জনাব কামাল চৌধুরী সাধারণ সম্পাদক প্রণয় সাহা, বাংলা একাডেমির পরিচালক ড: শাহাদাৎ হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা কামরুল আহসান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক শরিফ আহম্মেদ,হান্নান চৌধুরী ও হাসান তারেক।এসো হে বৈশাখ —– গান এবং নৃত্যে পরিবেশনের মধ্যে মানবতার জয়গান গেয়ে অনুষ্ঠানমালা শুরু করে খেলাঘরের শিশু কিশোর ভাইবোনরা। এরপর মঞ্চে আসেন অতিথি ও বক্তাগন। শুভকামনা ও শুভেচ্ছা বক্তব্যের পর বিভিন্ন শাখা আসর নিজ নিজ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শাখা আসরের শিশু কিশোর ভাইবোনরা গান, নাচ,কবিতা আবৃত্তি, অভিনয় পরিবেশন করে দশ’কদের মুগ্ধ করে।
অনুষ্ঠান পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক সুনীল সরকার ও সম্পাদক হাফিজুর রহমান মিন্টু। ব্যবস্হাপনায় ছিলেন সম্পাদক প্রবীর সাহা,গোবিন্দ বাগচি, অশোকেশ রায় , অনিকেত আচায’ সুজন মজুমদার, সংগঠক অরফিয়াস ইকবাল, সংগঠক সাইফ শোভন, মেঘলা, সামিনা জাহান, আদেল, রফিকুজ্জমান নয়ন ও তাপস চক্রবর্তী। অংশগ্রহণ করে ; শ্যামল ছায়া,অদম্য, লাল সবুজ, ভাবুক, সোনামণি ও চন্দ্রালোক খেলাঘর আসরের ভাইবোনেরা

শোক সংবাদ

না ফেরার দেশে ‘খেলাঘর’ সংগঠক নান্তু

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় ‘খেলাঘর’ এর সম্পাদকমণ্ডলীর সদস্য ও বাচিক শিল্পী আশরাফিয়া আলী আহমেদ নান্তু (৫০)
(ইন্না লিল্লাহি রাজেউন)।

সোমবার (২৫ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরপর দু’দফা জানাজা শেষে যাত্রাবাড়ী এলাকায় তাকে দাফন করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাতে গোলাপবাগ নিজ বাসায় তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন।

তার অকাল মৃত্যুতে ‘খেলাঘর’ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাক্তার মাখদুমা নার্গিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা খেলাঘরের সব পর্যায়ের কর্মী সংগঠক সহ শিশু কিশোরদের পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়েছে। তিনি এক কন্যা, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪

মেধাবী শিক্ষার্থী প্রিতুল

মৃত্যুর কোলে ঢলে পড়েছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী তানজিম শাহরিয়ার প্রিতুল (১৮)। সে ২ ফেব্রুয়ারী শুক্রবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রিতুল শেরপুর জেলা দায়রা আদালতের অতিরিক্ত পিপি, জাতীয় শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার সভাপতি, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর কনিষ্ট পুত্র এবং ময়মনসিংহ নটরডেম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। মেধাবী কলেজ শিক্ষার্থী প্রিতুলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার পরিবার ও আত্মীয়-স¦জনের পাশাপাশি বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সহ প্রিতুলের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাাডভোকেট আব্দুল মান্নান, পৌর প্যানেল মেয়র কামাল হোসেন,

মাইসাহেবা জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আব্দুল ওয়াদুদ অদু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান সহ অনেকে।

অরণি খেলাঘর আসর ও অরণি পাঠাগার আয়োজিত খেলাঘর আঞ্চলিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন খেলাঘর এর প্রাচীনতম শাখা অরণি খেলাঘর আসর ও অরণি পাঠাগার আয়োজিত শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প ৮ ও ৯ মার্চ কামারকাঠি নবকুমার ইনস্টিটিউশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ক্যাম্পে স্বরূপকাঠি উপজেলার ৫টি আসর অরণি, নদী সন্ধ্যা, গোধূলী, বঁঁাঁশরী ও সুরবানী অংশগ্রহণ করে।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও অরণি পাঠাগারের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ^বিদ্যালয় বাংলাদেশের সাবেক ভাইস চ্যাঞ্চেলর একুশে পদক প্রাপ্ত গবেষক অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গের বিশিষ্ট সাহিত্যিক মলয় চন্দন মুখোপাধ্যায়, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ট্যাক্সের অতিরিক্ত কমিশনার হাফিজ আল আসাদ, স্বরূপকাঠি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপ্রা সরকার, মেহেরপুর জেলা উদীচীর সভাপতি সুশীল কুমার চক্রবর্তী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু, সম্পাদক গোবিন্দ বাগচী, সম্পাদক সুজন মজুমদার, ট্যাক্সের সহকারী কমিশনার তারেক আজিজ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, অরণি খেলাঘর আসরের প্রতিষ্ঠাকালীন সদস্য নিখিল মিস্ত্রী প্রমুখ।

প্রশিক্ষণে ছন্দাত্মক ব্যায়াম, ভঙ্গিগীতি ও দেশাত্মবোধক সংগীতের নৃত্যে প্রশিক্ষণ দেন গোবিন্দ বাগচী, দলীয় সংগীতের উপর প্রশিক্ষণ দেন সুব্রত রায় এবং আবৃত্তির উপর প্রশিক্ষণ দেন মোঃ আব্দুর রাজ্জাক।

প্রশিক্ষণ ক্যাম্পের ১ম দিনে ৫ জনকে অরণি খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ও শিশু সংগঠক মানিক লাল ঘোষ স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পান প্রবীন রাজনীতিবিদ মোঃ আব্দুল হামিদ, সংস্কৃতিজন সৃশীল কুমার চক্রবর্তী, শিশু সংগঠক প্রণয় সাহা, শিক্ষা ও সমাজসেবায় মোঃ ফজলুল হক (মরনোত্তর) এবং সাংবাদিক মোঃ নজরুল ইসলাম। ২য় দিনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ চন্দ ও মোঃ জিয়াউল হককে মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ মোঃ আব্দুল জলিল সম্মাননা প্রদান করা হয়।

৯ মার্চ প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেড় শতাধিক ভাইবোনদের মনোজ্ঞ পরিবেশনা প্রদর্শন করে। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সংগঠনের সভাপতি ধীরেন হালদার প্রশিক্ষণ ক্যাম্পে আগত সকল অতিথিদের ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘোষনা করেন।

প্রতিনিধি সম্মেলন:
২৩ মার্চ ২০২৪ অরণি খেলাঘর আসরের প্রতিনিধি সম্মেলনে নিখিল মিস্ত্রীকে সভাপতি ও মনিরুল ইসলাম মিথুককে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। ২০ এপ্রিল ২০২৪ স্বরূপকাঠি নদী সন্ধ্যা আসরের প্রতিনিধি সম্মেলনে সীমা রানী হালদারকে সভাপতি ও মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

খেলাঘর আন্দোলনের প্রয়াত সৈনিকদের স্মরণসভা

১মে বুধবার ২০২৪, বিকেল চারটায় কেন্দ্রীয় অফিসের সেমিনার কক্ষে (১৬, নিউইস্কাটন)কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে আয়োজিত শোক সভায় শ্রদ্ধা ভালো বাসায় স্মরণ করা হলো সদ্য প্রয়াত তিন খেলাঘর সৈনিকের, খেলাঘর সংগঠকদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বিভিন্ন জেলায় শিশুরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে গড়ে উঠছে- বললেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মাখদুমা নারগিস রত্না।

তিনি খেলাঘর সংগঠকদের শিশুদের মধ্যে মানবতার জয়গান গেয়ে শিল্প -সাহিত্যের সৃষ্টি শীল কর্মকান্ডে অনুপ্রেরণা যোগাবার আহ্বান জানালেন। শিশু কিশোর ভাইবোনদের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির মাধ্যমে প্রয়াত সংগঠকদের প্রতি সত্যিকার শ্রদ্ধা জ্ঞাপন সফল হবে। আগুনের পরশমণি ছোয়াও প্রাণে গানের মাধ্যমে প্রয়াত সংগঠকদের প্রতি সমবেদনা জানিয়ে ১মিনিট নীরবে দাঁড়িয়ে থাকে শিশু কিশোর ভাইবোনরা এবং শোকসন্তপ্ত সংগঠকবৃন্দ।

প্রয়াত সংগঠক খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আসরাফিয়া আলী আহম্মদ নানতু, ইফতেখার সাইমুম(সাবেক) ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ কুদ্দুস সেলিমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারি, অধ্যাপক শরিফ আহমেদ, নাজমুল আহসান অপু, হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক প্রণয় সাহা,সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা স্বাতী, সম্পাদক মন্ডলীর সদস্য নসরু কামাল, আবদুল মান্নান, অনিকেত আচার্য, অশোকেশ রায়, অশোক বিশ্বাস (সাবেক), গোবিন্দ বাগচি, সামিম আহমেদ, শিল্পী রহমান, সুজন মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পী সাহা, ঝর্ণা, সামিনা জাহান, নাদিম আহমেদ ও অরফিয়াস ইকবাল। পরিচালনা করে সম্পাদক হাফিজুর রহমান মিন্টু। প্রয়াত সম্পাদক নানতুর রেখে যাওয়া আদরের নাবালিকা সন্তান চন্দ্রিকা কথা বলেছে। শিশুদের কন্ঠে আবৃত্তি ও গান শোকাবহ পরিবেশের অবতারণা করে।

৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী

২রা মে ২০২৪ যথাযথ মর্যাদায় পালিত হলো কেন্দ্রীয় খেলাঘর আসরের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা: মাখদুমা নার্গিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা সারাদেশের সকল শিশু-কিশোর ভাইবোন ও সকল পর্যায়ের কর্মী সংগঠকদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এবং খেলাঘর আন্দোলনকে দেশের শিশু – কিশোরদের কল্যাণে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

খেলাঘর প্রতিষ্ঠা লাভ করে ১৯৫২ সালের ২রা মে, জাতীয় দৈনিক সংবাদের খেলাঘর পাতার মাধ্যমে। খেলাঘরের প্রথম ভাইয়া ছিলেন কবি হাবিবুর রহমান, দেশের সুর্য সন্তান শহীদ শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সাহিত্যিক সত্যেন সেন, রণেশ দাস গুপ্ত, সাংবাদিক বজলুর রহমান ও প্রাবন্ধিক পান্না কায়সার প্রমুখের উপদেশ ও সাংগঠনিক দক্ষতায় খেলাঘর সারাদেশে শিশু – কিশোর আন্দোলন হিসাবে গড়ে উঠে। এ উপলক্ষে ২রা মে ২০২৪, সংবাদ কার্যালয়ে কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু – কিশোর ভাই বোন ও কর্মী সংগঠকেরা উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে সংবাদ কর্তৃপক্ষকে এবং উপস্থিত সাংবাদিক ও সংবাদ কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন ভুইঞা, হান্নান চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য গোবিন্দ বাগচী, রাজেন্দ্র দেব মন্টু, সুজন মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য সামিনা জাহান, শাহানা ফেরদৌস লাকী (আহŸায়ক, ভাবুক খেলাঘর আসর), কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা রাণী ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অর্ফিয়াস ইকবাল, জাতীয় পরিষদ সদস্য রফিকুজ্জামান নয়ন ও আদেল এবং দৈনিক সংবাদের বার্তা সম্পাদক সালাম জুবায়ের ও সাংবাদিক মাহাবুব।

পান্না কায়সারের ৭৫তম জন্মদিন উদযাপন

খেলাঘর চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক পান্না কায়সার এর ৭৫তম জন্মদিন উদযাপন করল কেন্দ্রীয় খেলাঘর আসর। অধ্যাপক পান্না কায়সার এর স্মৃতি বিজড়িত ১৬ নিউ ইস্কাটন এর বাসভবনে ২৫ মে,২০২৪, শনিবার বিকাল ৪ টায় খেলাঘরের শিশু-কিশোরেরা, সংগঠক, শুভানুধ্যায়ী, বন্ধু,পরিবারের সদস্যদের এক মিলন মেলায় গান, কবিতা, স্মৃতিচারনের মাধ্যমে পালিত হয় জন্মদিন। পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কন্যা শমী কায়সার ও তার স্বামী সুমন রেজা, পুত্র অমিতাভ কায়সার, পুত্রবধূ ও আদরের দুই নাতি।

অধ্যাপক পান্না কায়সারের বিশ্ব বিদ্যালয়ের দুই সহপাঠী অধ্যাপক কবীর ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাশেমের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক হাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় আগুনের পরশমণি গানের মাধ্যমে কেক কেটে আলো জ্বালিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হয়।পর্যায়ক্রমে আবৃত্তি,গান, স্মৃতিচারনে অংশ নেয় খেলাঘরের ভাই-বোন, সংগঠক ও পরিবারের সদস্যরা।
বিশেষ করে পান্না কায়সার এর স্মরণে গোবিন্দ বাগচির স্বরচিত পুঁথি পাঠ সকলের মন ছুঁয়েছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, হান্নান চৌধুরী, মামুন মোরশেদ,সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, নসরু কামাল খান, আব্দুল মান্নান, সুজন মজুমদার, অনিকেত আচার্য, সদস্য বিমান বিশ্বাস, সুবর্ণা আরফিন, আশরাফ খোকন, অর্ফিয়াস চৌধুরী,নাদিয়া রহমান মেঘলা, সীমা রানী ঘোষ, সামিনা জাহান, নাদিম আহমেদ, জাতীয় পরিষদ সদস্য রফিকুজ্জামান নয়ন, তাপস চক্রবর্তী, মো: আদেল, রুমা রানী ঘোষ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শাখা আসরের ভাই-বোন ও সংগঠকরা উপস্থিত ছিলেন।

শিশুদের জন্য সংগীত প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে আজ ৭জুন শুক্রবার ২০২৪ সারাদিনব্যাপী শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন, দেশের গান,খেলাঘর সংগীত ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন অসংখ্য খেলাঘর সংগীতের সুরকার ও গীতিকার সেলিম রেজা, সভাপতিত্ব করেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। সম্পাদক অনিকেত আচার্যের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রণয় সাহা। যোগব্যায়াম প্রশিক্ষন দেন কুশল রায় জয় ও শাহনাজ শিখা, সংগীতে সেলিম রেজা, অনিকেত আচার্য, রেজাউল করিম, শিল্পী সাহা আবৃত্তি প্রশিক্ষণ দেন ডক্টর শাহাদাৎ হোসেন নিপু ও সুবর্ণা আরেফিন।

কণ্যাশিশুদের উপর পাশবিক নিযা’তন,
রুখে দাঁড়াও ছাত্রছাত্রী সহ সবাই

দেশের বিভিন্ন জেলায় কণ্যাশিশুদের প্রতি পাশবিক নিযা’তনের ঘটনায় জাতীয় শিশুকিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সকলপযা’য়ের কমী’সংগঠকবৃন্দ ব্যাথিত,উদ্বিগ্ন ও প্রতিবাদী হ’য়ে উঠেছে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা:মাখদুমা নারগিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। খেলাঘর মনেকরে, প্রকাশিত গণমাধ্যমের খবরে দেশের শিশু -কিশোর -কিশোরী ভাইবোনরা ও অবিভাবকবৃন্দ আতঙ্কিত। শিশুমনে হতাশা নেমে এসেছে। উল্লেখ্যযে, মাগুরার নিযা’তিত শিশু অভাবি পরিবারের, মুন্সিগঞ্জের সদরে নিযা’তিত দুটি শিশুও গরীব পরিবারের, ফরিদপুরে ৪ বছরের শিশু নিযা’তিত,রাজবাড়ী জেলায় ১টি শিশু নিযা’তিত এবং টাঙ্গাইল জেলার মিজা’পুরে মাদ্রাসাছাত্রীকে পাশবিক নিযা’তনের ঘটনা ঘটেছে। গরীব কণ্যাশিশুদের প্রতি পাশবিক নিযা’তন অথ’নৈতিক বৈষম্যের কারণে ঘটছে। অথে’র অহংকার ও মূল্যবোধের অভাব এজন্য দায়ী।

Add Your Heading Text Here