সাহিত্য বাসর


৫০৫ তম সাহিত্য বাসর অনুষ্ঠিত

সাহিত্য বাসরকে ঘিরে বায়ান্নের চেতনায় সারা দেশে শিশু-কিশোর ও তরুনেরা সংগঠিত হয়ে গড়ে তোলে কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনের ৭৩ বছর পূতি ‘তে ৯মে শুক্রবার ৫টায় আয়োজিত ৫০৫ তম সাহিত্য বাসরে সভাপতিত্ব করেন সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, প্রধান অতিথি ছিলেন ডক্টর অধ্যাপক শহিদুল্লাহ আনসারি। শিশু সাহিত্য নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর শাহাদত হোসেন নিপু ও পরিচালক ডক্টর তপন বাগচি। লেখা পাঠ করেন, সাংবাদিক শামসুজ্জামান, কবি ইয়াসিন, সাইফ শোভন, সাংবাদিক মিজানুর রহমান চন্দন, হান্নান চৌধুরী, শিল্পী কিরিটি রন্জন বিশ্বাস, হাফিজুর রহমান মিন্টু, ব্যাংকার কবি সুফিয়া বেগম, লেখিকা সুফিয়া জাহান, শাহানা লাকী সহ তরুণ লেখকবৃন্দ। সবাইকে প্রতিষ্ঠাবাষি’কীর শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ সম্পাদক প্রণয় সাহা। সাংস্কৃতিক পরিবেশনা করে শ্যামলছায়া ও ভাবুক খেলাঘর আসরের ভাইবোনরা। পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সামিয়া জাহান ও এ আদেল। আপ্যায়ন করে সম্পাদক সুজন মজুমদার, অরফিয়াস ইকবাল, রফিকুজ্জামান নয়ন ও ফারুক ভাই।

৫০৩ তম বিশেষ সাহিত্য বাসর,১৬ নিউ ইস্কাটন,ঢাকা ২৩ মার্চ শনিবার ২০২৪