পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ে তোল

শিশুরাই আগামীদিনের জাতির কর্নধার। তাদের সুন্দর পরিবেশে সৃষ্টিশীল কর্মকান্ডের মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য খেলাঘর কাজ করে যাচ্ছে। সুস্থ্য শরীরে সৃষ্টিশীল উপাদান বপন করা খেলাঘরের উদ্দেশ্য। তাই মাঠে চলে শরীরচর্চা, কুচকাওয়াজ ও নানা ধরনের আনন্দদায়ক খেলাধুলা। মানসিক বিকাশের জন্য চলে যোগব্যায়াম, ছবি আঁকা, নৃত্য-গানের প্রশিক্ষণ। সাহিত্যবাসর বসে শিশু সাহিত্য সৃষ্টির লক্ষ্যে। শিশুদের ভাবনা ও স্বপ্নগুলো সাহিত্য হিসাবে প্রকাশিত হয়।
বিজ্ঞানমেলা-বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি উদ্ভাভনের স্বপ্ন বুনে দেয়া হয় শিশু মনে। শিশুতোষ নাটক পরিবেশন শিশুদের দিয়ে খেলাঘর কর্মকান্ডের একটি অংশ। পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে শিশুদের উৎসাহিত করা হয়। এতে সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে শিশুপ্রাণে। নিজ নিজ এলাকায় সুষ্ঠূ সাংস্কৃতিক পরিমন্ডলে গড়ে তোলার জন্য শিশুদের গড়ে তোলার বিকল্প নেই। খেলাঘর আসর গড়ে তোলা খুবই সহজ। এলাকার অভিভাবক-অভিভাবিকা, তরুণ প্রজন্ম ও শিশুদের নিয়ে একটি সভার আয়োজন করুন। খেলাঘর আসর গড়ে তোলার প্রয়োজনীয়তা আলোচনা করে একটি আহবায়ক কমিটি গঠন করুন। একজনকে আহবায়ক ও বাকী দশজন সদস্য রেখে এই কমিটি গঠন করে কেন্দ্রে পাঠিয়ে দিন অনুমোদনের জন্য। বাকী সবকিছু কেন্দ্র থেকে পাঠানো হবে।