কেন্দ্রীয় খেলাঘর আসরের

লক্ষ্য ও উদ্দেশ্য

১. শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থ ও সবল শরীর গঠন ও শিশু অধিকার প্রতিষ্ঠা।

২. সাহিত্য ও সংস্কৃতির চর্চাসহ সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ সাধন এবং যুক্তিবাদী, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসার।

৩. প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা। শিশুহত্যা, শিশু নির্যাতন, শিশুশ্রম বন্ধ ও শিশু অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলস কাজ করা।

৪. মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা।

৫. পৃথিবীর সকল শান্তি, স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের সাথে একাত্ম হওয়া এবং পৃথিবীর সকল মানুষকে ভালোবাসা।

কর্মসূচি

ক) নিয়মিত শরীর চর্চা, কুচকাওয়াজ, দৌড়-ঝাঁপ, নিক্ষেপ এবং সাঁতারসহ সবরকম আনন্দদায়ক ও মৌসুমী খেলাধুলার ব্যবস্থা।

খ) সাহিত্যবাসর ও বিতর্কসভার আয়োজন, দেয়ালপত্রিকা, স্মরণিকা ও শিশু- কিশোরউপযোগী পত্রিকা প্রকাশ এবং অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা, নাচ, গান, হাতের কাজ, প্রভৃতি শেখার জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা।

গ) পাঠাগার স্থাপন, নিরক্ষরতা দূর করা, ভাই-বোনদের নিজ নিজ পড়ালেখার মান উন্নয়ন এবং স্কুলের লেখাপড়ায় সহযোগিতা করা।
ঘ) বিজ্ঞান চর্চার প্রসার, প্রকৃতির নিয়মগুলো শেখানো এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সাথে পরিচয় করানো।

ঙ) সংগঠনের প্রসার সাধন, সদস্য সংগ্রহ, সদস্য বা সভ্যদের সৎ ও নীতিনিষ্ঠ করে গড়ে তোলা, সাংগঠনিক কর্মশালা ও আলোচনার ব্যবস্থা এবং সদস্যদের অভিভাবকদের সাথে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন।

চ) জাতীয়দিবসসহ বিশেষ স্মরণদিবস এবং আন্তর্জাতিক শিশুদিবস ও বিশ্ব শিশুদিবস উদযাপন ।

ছ) দেশের জন্যে মঙ্গলজনক ও সমাজসেবামূলক কাজ করা।

জ) বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোর-কিশোরীদের সাথে বন্ধুত্ব স্থাপন ও সংহতি প্রকাশ।

ঝ) ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’ পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্যে সর্বতোভাবে প্রচেষ্টা চালানো।

ঞ) শিশুহত্যা, শিশুনির্যাতন, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ।

ট) শিশু কিশোর-কিশোরীদের জীবনের সমস্যাগুলো তুলে ধরা এবং সে সকল সমস্যা সমাধানের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।

ঠ) দুস্থ, প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) ও সুবিধাবঞ্চিত শিশু কিশোর-কিশোরীদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ।

পতাকা, প্রতীক ও পোশাক

পতাকা:

সংগঠনের পতাকার রং হবে নীল আকাশের মত। সংগঠনের পাঁচটি লক্ষ্যের প্রতীক 'হিসেবে পতাকার বামদিকে ওপরে এক কোণে উজ্জ্বল পাঁচটি লাল তারকা থাকবে। ঠিক মাঝামাঝি তারার দিকে মুখ করে একটি ডানা মেলা শ্বেত কপোত থাকবে। পতাকাটি আয়তকার হবে।এর দৈর্ঘ্য হবে প্রস্থের দেড়গুণ।

খেলাঘর পতাকা

প্রতীক:

একটি নীল বৃত্তে উর্ধ্বমুখী ডানামেলা শ্বেতকপোত থাকবে, আর বৃত্তের উপর দিকে থাকবে খেলাঘরের পাঁচটি লক্ষ্যের প্রতীক পাঁচটি লাল তারকা। এর মধ্যে তিনটি তারা বৃত্তের ভেতরে এবং দুটি বৃত্তের বাইরে থাকবে। প্রতীকে খেলাঘর কথাটি লেখা থাকবে।

খেলাঘর প্রতীক

পোশাক:

ভাইদের জন্যে: সোলডারযুক্ত সাদা হাফ অথবা ফুল সার্ট, সাদা ফুলপ্যান্ট অথবা হাফপ্যান্ট (বয়স অনুপাতে) কালো বেল্ট, লাল স্কার্ফ (বর্ডারহীন)। সাদা ক্রিকেটক্যাপ। সাদা কেড্স ও সাদা মোজা।

সোলডারযুক্ত সাদা ফ্রক

সোলডারযুক্ত সাদা হাফ শার্ট

সাদা ক্রিকেটক্যাপ

লাল স্কার্ফ (বর্ডারহীন)

বোনদের জন্যে: সোলডার ও কলারযুক্ত সাদা ফ্রক ও সাদা ওড়না। সাদা পাজামা অথবা হাফ প্যান্ট (বয়স অনুপাতে) কালো বেল্ট। লাল স্কার্ফ (বর্ডারহীন)। সাদা ক্রিকেট ক্যাপ। সাদা কেড্স ও সাদা মোজা।